রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর অনাথ আশ্রম থেকে উধাও হয়ে গেছে দু’বোন জয়শ্রী ও প্রিয়শ্রী।
এই বিষয়ে রাউজান থানায় জিডি করেছেন ঐ দু’শিক্ষার্থীর বাবা রনজিৎ কুমার দে।
পারিবারিকভাবে স্বামী স্ত্রী’র মিল না হওয়াতে কন্যা সন্তানদের অনাথ আশ্রমে রেখে আসে। তাঁর দুই কন্যা সন্তানদের মধ্যে প্রিয়শ্রী দে(১৪) নবম শ্রেণির ছাত্রী ও জয়শ্রী দে (১০) পঞ্চম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জগৎপুর অনাথ আশ্রমের সিকিউরিটি গার্ড শমিত্র চক্রবর্ত্তী রনজিৎ কুমার দে’কে ফোন করে তাঁর মেয়েদেরে চলে যাওয়ার কথা জানান। ফোন পাওয়ার পর পর রনজিৎ কুমার দে অনাথ আশ্রমে এসে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে জানায় আপনার মেয়ে অপরিচিত লোকের সাথে চলে গেছে।
রনজিৎ কুমার দে জগৎপুর অনাথ আশ্রমের থাকা সিসি, ক্যামেরার ভিডি ফুটেজ দেখাতে বললে, জগৎপুর অনাথ আশ্রমের সিকিউরিটি আশিষ রঞ্জন, শমিত্র চক্রবর্তী, চিত্তরঞ্জন রনজিৎ কুমার দে কে ” অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার অভিযোগ করেন।
সিকিউরিটি গার্ডের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বৃস্পতিবার (২০ জানুয়ারি) রাতেই তার দু’শিশু কন্যা প্রিয়শ্রী দে ও জয়শ্রী দে কে ফিরে পাওয়ার জন্য জগৎপুর অনাথ আশ্রমের সিকিউরিটি আশিষ রঞ্জন, শমিত্র চক্রবর্তী, চিত্তরঞ্জন’কে বিাবাদী করে রাউজান থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সিকিউরিটি গার্ড শমিত্র চক্রবর্তীকে ফোন করে জানতে চাইলে শমিত্র চক্রবর্তী বলেন, রনজিৎ কুমার দে তাঁর দুই কন্যা সন্তানকে নিয়ে গেছে। আমাদের কাছে সেই কাগজ পত্র আছে।
এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, জগৎপুর অনাথ আশ্রম থেকে দু’শিশু কন্যাকে না পাওয়ার বিষয়ে পিতা রনজিৎ কুমার দে অভিযোগ করেছেন । অভিযোগ তদন্ত করে দুইশিশু কন্যাকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে।



