নিজস্ব প্রতিবেদক: আগামী রবিবার (১২ ফেব্রুয়ারী) আইনজীবীদের বহু প্রতিক্ষিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন, ২০২৩ অনুুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠতব্য এই নির্বাচনে মোট ভোটার রয়েছে ৫ হাজার, ২শ”জন। তৎমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী ও আওয়ামী ঘরনার সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট বজলুর রশীদ।
কয়েকজন সিনিয়র আইনজীবী দি ক্রাইমের এ প্রতিবেদককে জানান, এই নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে তুমুল লড়াই হবে। অল্প ভোটের ব্যবধানে এডভোকেট বজলুর রশীদ এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরীর নিকট ধরাশায়ী হওয়ার সম্ভাবনা।
এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী দি ক্রাইমের এ প্রতিবেদকের মাধ্যমে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন-২০২৩”এ বিজ্ঞ সিনিয়র ও সফল আইনজীবী এডভোকেট আবু বকর চৌধুরী এর সুযোগ্য সন্তান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সহ-সাধারন সম্পাদক, আইন অঙ্গনে সবার পরিচিত মুখ, আইনজীবীদের স্বার্থ রক্ষায় আপোষহীন, অত্যন্ত মেধাবী ও প্রজ্ঞাবান অনুকরণীয় আইনজীবী, জুনিয়র আইনজীবীদের আদর্শ “সাধারণ সম্পাদক” পদে ব্যালট নং-২ এ সকল বিজ্ঞ আইনজীবীদের দোয়া/ আশীর্বাদ, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
পৃথিবীর বিভিন্ন অংশে কালে কালে বিভিন্ন সভ্যতার বিকাশের সাথে আইন-আদালত ও আইনজীবীদের সংযোগ অবিচ্ছিন্ন ও অনস্বীকার্য। তাই পেশায় মনস্বী, শাস্ত্রে নিবিষ্ট, বিবেচনায় উদার, কর্মে নিষ্ঠ, আচরণে ব্যক্তিত্ববান বিজ্ঞ আইনজীবীগণ সকল সময়ে আদৃত হয়ে এসেছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন, ২০২৩-এ সভাপতি প্রার্থী বিজ্ঞ এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী নিঃসন্দেহে উক্ত ঘরানার পেশাজীবীদের একজন। তিনি একজন দেওয়ানি আইনবিদ। চেতনার উন্মেষ থেকেই তিনি মরহুম জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির সাথে যুক্ত, একজন অসাম্প্রদায়িক ও সুসংস্কৃতিমনা মানুষ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির শতাধিক বছরের ইতিহাসে বিভিন্ন ক্ষেত্রে রাশি রাশি অর্জনের কৃতি বিদ্যমান। কিন্তু সময়ের সাথে ক্রমবর্ধমান বিজ্ঞ আইনজীবীদের উজ্জ্বল অস্তিত্বের সাক্ষী কোর্ট হিলের বুকচিরে সগর্বে দাঁড়িয়ে আছে চেম্বার-ভবনগুলো। ফলে একে একে আইনজীবী এনেক্স ভবন-১, আইনজীবী এনেক্স ভবন-২, আইনজীবী শাপলা ভবন, আইনজীবী দোয়েল ভবন অঙ্কুরিত হয় ও ক্রমে ঊর্ধ্বমুখী বিস্তারলাভ করে, যা সমিতির সুদীর্ঘ মেয়াদী লাভজনক সম্পদে রূপলাভ করে। এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী সাধারণ সম্পাদক থাকাকালে সিডিএ থেকে এনেক্স ভবন-১ এর নকশা অনুমোদন, নির্মাণ তদারকি ও লটারীর মাধ্যমে চেম্বার বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ সততা ও পেশাদারীত্বের সাক্ষর রেখেছেন।
বলা বাহুল্য, স্বাধীনতা-উত্তর সময়ে, অদ্যাবধি সমন্বয় পরিষদ থেকে বিজ্ঞ আইনজীবীদের মূল্যবান ভোটে নির্বাচিত শীর্ষ নেতৃত্ব তথা সভাপতি-সাধারণ সম্পাদকগণই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে বিজ্ঞ আইনজীবীদের কল্যাণার্থে সরকার থেকে কোটি কোটি টাকা বরাদ্দপূর্বক ছাড়করণ, রাষ্ট্রীয় কার্যে আইনজীবীদের সুষম নিয়োগ, আপদকালীন অনুদান সংগ্রহ ও সমবণ্টনসহ পত্র-পল্লবে, ফুলে-ফলে সর্বোচ্চ বিকশিত করেছে।
এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী এই ধারাবাহিকতার উজ্জ্বল উত্তরাধিকার। ব্যক্তি এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী পুরুষানুক্রমে আচরণে ও আভরণে একজন সুরুচিমান, মার্জিত ও সামর্থ্যসম্পন্ন আইনজীবী। তাঁর ব্যক্তিত্বের প্রখরতা অনেক বিজ্ঞ আইনজীবীর কাছে প্রথম দৃষ্টে অনধিগম্য মনে হলেও, মূলত বিজ্ঞ আইনজীবীদের সামগ্রিক উন্নয়ন ও মর্যাদার প্রশ্নে তিনি বলনে ও কলমে আপোষহীন।
ব্যক্তি এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরীর সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু তাঁর দীর্ঘ পেশাগত জীবনে সততা নিয়ে প্রশ্ন উত্থাপনের সুযোগ নেই।’চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরীকে ভোটদানে সাধারণ সম্পাদক নির্বাচিত কররলে একটি স্মার্ট বার বিনির্মাণ করা হবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মনোনীত এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। চট্টগ্রাম জেলা আইনজীবী ঐক্য পরিষদের বিগত সভায় সকলে আলোচনার ভিত্তিতে তাকে মনোনীত করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ’২০২৩ উপলক্ষ্যে আইনজীবী ঐক্য পরিষদ হতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী ৬ জন প্রার্থীর মধ্য হতে দলীয় ভোটাভুটির মাধ্যমে এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী’কে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনীত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বোর্ড। গত ১৪ নভেম্বর আইনজীবী ঐক্য পরিষদ হতে চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, তিনি ২০১৭ ইং সালের জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম- এ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
২০১৭ সালের জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ পদে দায়িত্ব পালনকালে বার ও আইনজীবী বান্ধব বহু উন্নয়নমূলক কার্য সম্পাদন করেছেন। বিগত কমিটির রেখে যাওয়া শাপলা ও দোয়েল ভবনের অসমাপ্ত উন্নয়নমূলক কার্যগুলো সম্পাদন করেছেন। আইনজীবীগণের অধিকার আদায়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন।
Post Views: 361