প্রেস বিজ্ঞপ্তি: দীর্ঘদিন থেকে সিএনজি চালিত অটোরিকশার মালিক সরকারী গেজেট অমান্য করে দৈনিক জমা বৃদ্ধির জন্য চালকদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। কথায় কথায় চালকদের কাছ থেকে গাড়ীর চাবি নিয়ে নেয়া হচ্ছে। চালকদেরকে প্রয়োজনে অপ্রয়োজনে কোম্পানীরা হয়রানী করে যাচ্ছে। আজ শনিবার (২২অক্ঠোবর) সকাল ১১টায় হালিশহর সিএসডি গোডাউন নাথ পাড়া সিএনজি গ্যারেজে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের অটোরিকশা শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মালিকের দৈনিক জমা বৃদ্ধির ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, শ্রম আইনের প্রতি শ্রদ্ধা করে চালক নির্যাতন এবং অতিরিক্ত জমা নেয়া বন্ধ করুন, না হয় আইনের আওতায় এনে আপনাদের শাস্তির ব্যবস্থা করা হবে। হালিশহরের সিএসডি গোডাউন এলাকায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তার জন্য প্রশাসনও কম দায়ী নয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাজিম উদ্দিন, সঞ্চালনা করেন মো: জসিম উদ্দিন।

সরকারী গেজেট অমান্যকরে মালিক কর্তৃক অতিরিক্ত দৈনিক জমা নেয়ার প্রতিবাদে আজ সকাল থেকে সিএসডি গোডাউনের নাথ পাড়া শাহাদত কোম্পানীর গ্যারেজ, খলিল, ইউসুফ, বন্ধু সমিতি, জাগির কোম্পানী ও চন্দন কোম্পানীর গ্যারেজ গুলোর গাড়ী চলাচল, দাবী মেনে না নেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন অটোরিকশা শ্রমিকরা। গ্যারেজ গুলোর সামনে অবস্থান করে বিক্ষোভ করে সময় পার করছে চালকরা। চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন তাদের সাথে ঐক্যমত পোষণ করে চালকদের পাশে দাঁড়ায়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা ও হালিশহর সিএসডি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলী আজগর সোহেল। বক্তব্য রাখেন উপদেষ্টা মো: মিলন, মো: আলম বেগ, সাবেক উপদেষ্টা রিপন, নান্টু, রিয়াজ, মো: ফরিদ, মো: বাচ্ছু, মো: ফোরকান, শামীম, সুজন, সেলিম ও রাজু প্রমুখ।