ডেস্ক নিউজ: রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন। সকাল ১১টার সময় ব্রাজিলের ফুটবলার নেইমারের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ এমন পোস্ট করার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা যান মো. জুয়েল রানা (২৫) নামের এক তরুণ। আজ সোমবার সকাল সোয়া ১১টার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার শামসুল হকের ছেলে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রেজাউল করিম চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার আব্দুস সোবহানের ছেলে।

জানা গেছে, বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে পূবালী ব্যাংকের নিচে কাপড়ের ব্যবসা করতেন জুয়েল। সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা পেকুয়া বাজার অভিমুখী আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে সামনে থাকা যাত্রী জুয়েল রানা মাথায় ও বুকে গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হামিদা আক্তার বলেন, ‘দুর্ঘটনায় জুয়েল রানার বুকে গুরুতর আঘাত এবং হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে আনার আগেই জুয়েল রানার মৃত্যু হয়। অপর আহত রেজাউল করিম এখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রবিউল হক বলেন, ‘নিহত ব্যবসায়ী জুয়েল রানার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনায় কবলিত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’