প্রেস বিজ্ঞপ্তি: সংরক্ষিত মহিলা কমিশনার রুমকি সেনগুপ্ত নিজেই তার বাহিনী নিয়ে আন্দরকিল্লা এলাকায় কর্মরত হকারদের থেকে পূর্বের দাবিকৃত দৈনিক ২ হাজার টাকা চাঁদা দাবি করলে সমিতির নেতারা অপরাগতা প্রকাশ করলে সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করে হকারদের উচ্ছেদ করতে এসে হকারদের মালপত্র ফেলে দিলে তাৎক্ষণিক টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (২০ অক্ঠোবর) সন্ধ্যে ৭টায় এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মো. বাদশা চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক নুর নবী, সহ সাংগঠনিক সম্পাদক নবাব মিয়া, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক ওসমান গণি, সদস্য মো. আবু তাহের, মো. মামুনুর রশীদ, মো. আলী হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্ধারিত সময়সীমার মধ্যে আন্দরকিল্লা টেরিবাজার এলাকায় হকাররা ক্ষুদ্র পুঁজির বিনিময়ে ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। রুমকি সেন গুপ্ত আন্দরকিল্লা-দেওয়ানবাজার ও চকবাজার সংরক্ষিত আসনে কমিশনার নির্বাচিত হওয়ার পর থেকে টেরিবাজার আন্দরকিল্লা হকার সমিতির নেতৃবৃন্দদের থেকে দৈনিক ২০০০ টাকা চাঁদা দাবি করে আসছে।

তার দাবিকৃত চাঁদা না দেওয়ায় আজ সন্ধ্যে ৭ টার সময় কমিশনার রুমকি সেন গুপ্ত স্বশরীরে তার দল বল নিয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এলাকার কর্মরত হকারদের মালামাল ফেলে দিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন।

মেয়র ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারীর সংস্থার দৃষ্টি আর্কষণ করে নেতৃবৃন্দরা বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে হতদরিত্র হকারদের উপর অমানুষিক নির্যাতন, তার প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। অচিরেই এধরনের অনৈতিক কর্মকান্ড বন্ধ করা না হলে চট্টগ্রাম নগরের আওতাধীন সকল স্তরের শ্রমিক জনতাকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করে দুর্বৃত্তপরায়নমূলক চাঁদাবাজ জনপ্রতিধির অপকর্মকে প্রতিহত করা হবে।