প্রেস বিজ্ঞপ্তি: অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে সকলের সমন্বিত উদ্যোগকে উৎসাহিত করতে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা কাজকে আরো সহজীকরণের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার পরিকল্পনার অংশ হিসেবে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওয়াহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
সভায় পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব এবং অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, গণমাধ্যম, রাজউক, ওয়াসা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ মোট ২০টি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব জাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, সেবার মানোন্নয়নের জন্য এ ধরনের কর্মসূচি সরকারের জাতীয় শুদ্ধাচার অনুশাসনের একটি অংশ। তিনি সকলকে মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মূল্যবান মতামত রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অংশীজনেরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্তমান সেবাকাজের প্রশংসা করে মুক্ত আলোচনায় অংশ নেন। তারা নিয়মিত বিরতিতে এ ধরনের সভা আয়োজন এবং সকল সেক্টরের প্রতিনিধিদের পর্যায়ক্রমে সভায় আহ্বান জানানোর অনুরোধ জানান। তারা দেশের অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কার্যক্রমকে আরো গণমুখী করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো : গণসংযোগ-মহড়া-প্রশিক্ষণ ও পরিদর্শন ইত্যাদি সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরো আরো জোরদার করা, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত আইন ভঙ্গকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং জোরদার করা ইত্যাদি। অনুষ্ঠানের সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) উন্মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন এবং সকলের জানতে চাওয়া বিভিন্ন তথ্য, মতামত ও প্রশ্নের জবাব দেন। এ সময় অন্য কর্মকর্তাগণ তাঁকে সহযোগিতা করেন।