ঢাকা অফিস: পুলিশ বাহিনী যা করছে তা সংবিধান এবং মানবাধিকারের লঙ্ঘন, বিদেশে গিয়েও আপনারা পার পাবেন না। নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত নুরে আলম, আব্দুর রহিম, শাওনের মৃত্যুর প্রতিবাদ ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি দাবীতে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রাজধানীর ধোলাইখাল কাজী কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান পুলিশ বাহিনী যা করছে তা সংবিধান এবং মানবাধিকারের লঙ্ঘন।’
May be an image of 3 people and people standing
পুলিশের সমালোচনা করেন তিনি বলেন, ‘পুলিশের নামে এই বাহিনী এখন আওয়ামী পুলিশ বাহিনীতে পরিণত হয়েছে। বিরোধী মতের ওপর তাদের নির্বিচার গুলিবর্ষণ, দমন পীড়ন কর্মকান্ডের ওপর আন্তর্জাতিকভাবে নজর রাখা হচ্ছে।’ পুলিশকে আওয়ামী পুলিশ অভিহিত করে তাদের বিচার করা হবে বলেও হুশিয়ার করেন এই নেতা।
বিএনপির এই নেতা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘যেকোন সময় আওয়ামী লীগ পালিয়ে যাবে। কিন্তু আপনারা কোথায় যাবেন।’
যেকোন সময় আওয়ামীলীগের মৃত্যু সংবাদ আসবে মন্তব্য করে তিনি বলেন, ‘এবার রাস্তায় নেমেছি ঘরে ফিরে যেতে নয়, পরিবারকে বলে এসেছি আমাদের জীবন নিয়ে আর চিন্তা না করোনা। ‘আওয়ামী লীগের হাতে এখন একটাই অস্ত্র আছে। আর তা হলো ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা দখলে রাখা। বিএনপি এখন ভয়ের ঊর্ধ্বে। এখন আর মৃত্যু ভয় নেই। যেদিন শেখ হাসিনার পতন হবে, সেদিন ঘরে ফিরবো আমরা। এখন জীবনের চিন্তা করে না বিএনপির নেতাকর্মীরা।’
সমাবেশে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সরকারকে বাকশালী সরকার উল্লেখ বলেন, ‘সারা দেশ যদি বাকশালীদের হাতে পরাধীন থাকে তারপরেও এই পুরাণ ঢাকা স্বাধীন থাকবে। সেইসাথে পুরান ঢাকা থেকেই সরকার পতন আন্দোলনের সুচনা করা হবে বলেও ঘোষণা দেন ইশরাক হোসেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলামসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।