প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপারের কার্যালয় ও ব্যারাক ভবনের আজ শনিবার ১০ সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম ।
এছাড়াও তিনি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন আইপি-৩, চট্টগ্রামের পুলিশ সুপার  মোহাম্মদ সোলাইমান, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজি মোঃ মাহাবুবর রহমান বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিল্পাঞ্চল এলাকার আইন-শৃঙ্খলার নিশ্চিত করে দেশের অর্থনীতি উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরানিত করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনীতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সামিল হয়েছে, যার প্রত্যক্ষ নিয়ামক হিসেবে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কাছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ইউনিটের প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানান। তিনি সবোর্চ্চ পেশাদারিত্বের মনোভাব নিয়ে ও দক্ষতার সাথে তাঁদের উপর সরকার কর্তৃক অর্পিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করার নির্দেশ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আইপি-৩, চট্টগ্রাম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।