প্রেস বিজ্ঞপ্তি: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মনোনীত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর ও চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম আজ বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে কে সাথে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন ও সহকারী প্রক্টর জনাব গোলাম কুদ্দুস লাবলু উপস্থিত ছিলেন।
পূর্বাহ্নে সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দ মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। মাননীয় উপাচার্য নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানান। নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দ তাঁদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
Post Views: 274




