প্রেস বিজ্ঞপ্তি: বন অধিদপ্তরের ২০২১-২০২২ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ৪ কর্মকর্তা-কর্মচারীকে আজ মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর সকালে বন অধিদপ্তরের হলরুমে আনুষ্ঠানিক পুরষ্কার তুলে দেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।
শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০২১ অনুসারে প্রধান বন সংরক্ষকের দপ্তরে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে এবং আওতাধীন দপ্তর প্রধানদের মধ্য থেকে ২০২১-২০২২ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল চর্চা ও বাস্তবায়নে অবদানের জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়।
এসময় এ বছর পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।
এবছর পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন বন সংরক্ষক, অর্থ ও প্রশাসন (সাবেক) হোসাইন মোহাম্মদ নিশাদ , বন সংরক্ষক, সামাজিক বনাঞ্চল (সাবেক) ঢাকা ইমরান আহমেদ ।
মোঃ আমিন উল্লাহ উচ্চমান সহকারী ব্যবস্থাপনা পরিকল্পনা ইউনিট ও রাধা গোবিন্দ দাস পরিচ্ছন্নতাকর্মী, বন ভবন, আগারগাঁও ঢাকা।
Post Views: 232




