প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের এর সঞ্চালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার ২৯ আগস্ট বিকাল ৪ টায় দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব।
প্রধান বক্তা ছিলেন মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ -সভাপতি উজ্জ্বল বিশ্বাস, রহমত উল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা আলম, নগর বেসিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, মো. বখতেয়ার, মো. লোকমান হাকিম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভপতি মো. আব্দুল মান্নান, কার্যকরী সভাপতি এম. এ মান্নান, মহানগর কমিটির কার্যকরী সভাপতি মো. আলী আকবর, সহ সভাপতি সুনীল দেবনাথ, মো. নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, প্রচার সম্পাদক মো. রবিউল হোসেন, অর্থ সম্পাদক মো. আব্বাস, দপ্তর সম্পাদক মো. মাসুদ, আইন বিষয়ক সম্পাদক আ ন ম নাছির, সহ আইন বিষয়ক সম্পাদক মো. জিয়া, বাকলিয়া থানা কমিটির আহ্বায়ক এস এম হালিম সরকার, সদস্যসচিব মো. আরাফাত, চান্দগাঁও থানা কমিটির আহ্বায়ক মো. মুজিবদৌল্লাহ চৌধুরী, সদস্যসচিব এমদাদুল হক খোকন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহমদ।




