প্রেস বিজ্ঞপ্তি: সরকারী গেজেটে উল্লেখ আছে মালিকের দৈনিক জমা ৯০০ টাকা। কিন্তু চট্টগ্রামের কিছু মালিক চালকদের উপর চাপ সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত দৈনিক জমা আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছে। কোন কোন জায়গায় চালকদের কাছ থেকে অতিরিক্ত জমা আদায় করে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে অটোরিক্শা শ্রমিক ইউনিয়ন বসে থাকতে পারে না। যে কোন মূল্যে সরকারী গেজেট অমান্য করে অতিরিক্ত জমা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ বরিবার ২৮শে আগষ্ট সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম অটোরিকশা-অটোটেস্পু শ্রমিক ইউনিয়নের ফিরিঙ্গি বাজার শাখার সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মোহাম্মদ বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, যে সব মালিক অতিরিক্ত জমা আদায় করবে তাদেরকে সড়ক পরিবহন আইনের আওতায় ৫০হাজার টাকা জরিমানা এবং ৬মাসের কারাদন্ডের বিধান রয়েছে। তিনি আরো বলেন,সড়ক পরিবহন আইন লংঘনকারী মালিকদের বিরুদ্ধে চালকরা ঐক্যবদ্ধ। এসব মালিকদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি কঠোর কর্মসূচী দেয়া হবে। প্রয়োজনে ধর্মঘট, অনশন, গ্যারেজ বন্ধ করে দেয়ার মতো কর্মসূচীও দিতে বাধ্য হবো।
ফিরিঙ্গি বাজার স্থানীয় একটি গেরেজে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম, কামাল ভান্ডারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল, মোহাম্মদ আলমগীর, বশির আহম্মেদ, শাহজাহান হারুন, মো: জামাল, মোহাম্মদ হাসান, মো: জাহাঙ্গীর, হাতেম আলী প্রমুখ।