প্রেস বিজ্ঞপ্তি: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধি, সারের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আজ রবিবার ২৮ আগস্ট দুপুরে চাঁন্দগাও থানাধীন ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিশাল প্রতিবাদ সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি চান্দগাঁও থানা বিএনপি’র বিপ্লবী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজম, সভাপতিত্ব করেন মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গোলাপুর রহমান।
প্রধান অতিথি বলেন, জাতির জন্য এক দুর্ভাগ্য আওয়ামী লীগের মত পুরানো রাজনৈতিক দল ভোটারবিহীন ক্ষমতা দখল করা একটি লজ্জাজনক ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসে তখন দুর্ভিক্ষে দেশে মানুষ মৃত্যুর মুখে সম্মুখীন হয়। এবারও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে রেখে অবৈধভাবে অবৈধ সরকার আবার দ্রব্যমূল্যের বৃদ্ধি করে দিয়ে দেশে একটি অরাজকতা সৃষ্টি করেছে।
তিনি বলেন, এই দুর্ভিক্ষের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য দুর্বার গণ আন্দোলনের বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তারেক রহমানের নেতৃত্বে টেকবেক বাংলাদেশ যে গণআন্দোলনের ডাক এসেছে তাতে দেশের মানুষ আনন্দিত হয়ে রাজ পথে গণ জোয়াড় সৃষ্টি করেছে। এই গণজোয়াড়ে দুর্নীতিবাজ সরকার ভেসে যাবে। অচিরেই গণতন্ত্র মুক্তি পাবে। তাই সকল দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নাই।
অনুষ্ঠান পরিচালনা করেন মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব এম ফিরোজ খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের বিপ্লবী সদস্য ঈদ্রিস মিয়া, সাবেক মহানগর বিএনপির সদস্য মোঃ ইয়াছিন, চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক জাফর আহমেদ, নগর যুবদল নেতা মোহাম্মদ আবু, ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আবছার, বিএনপি নেতা নুর উদ্দীন, নগর যুবদল নেতা মোহাম্মদ হানিফ, মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, মোহাম্মদ রাসেল, মো. আলমগীর, নুরুল আকতার চুন্নু, মুহাম্মদ নজরুল ইসলাম, রাশেদ কামাল, মোহাম্মদ মহররম, সাবেক নগর ছাত্রদল নেতা মোহাম্মদ নিয়াজ মোরশেদ খান, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আইয়ুব, চান্দগাঁও থানা ছাত্রদল এর সদস্য সচিব আনোয়ার হোসেন বাপ্পি, যুগ্ন আহবায়ক শেফায়েত হোসেন, মহিম, জিদান, মোহরা ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ মনিরুল ইসলাম, কায়ছার, সানি, আজাদ, সবুজ প্রমুখ।




