প্রেস বিজ্ঞপ্তি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে “সম্পর্কের সূত্র ” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা আজ শনিবার ২৭ আগস্ট দুপুরে আগ্রাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।

আলোচনা শেষে প্রদর্শনী উদ্বোধন করেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 300




