প্রেস বিজ্ঞপ্তি: মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে আজ শনিবার ২৭ আগস্ট বিকাল ৩ টায় দারুল ফজল মার্কেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ, থানা শ্রমিক লীগর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন বেসিক, ওয়ার্ড সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ যথাক্রমে নুর মোহাম্মদ চৌধুরী, ইমাম শরীফ, আমির হোসেন, মোহাম্মদ হাসান, মনির হোসেন, মো. ইসমাইল, নাজিম উদ্দিন, মো. খোকন, নুরুল আলম, নুরুল কাদের প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করে বাংলাদেশ আওয়ামী লীগকে একেবারে নিচ্ছিন্ন করে এদেশকে পাকিস্তান বানানোর জন্য প্রচেষ্টা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। আল্লার রহমতে জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছে বিধায় বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড দিন দিন এগিয়ে যাচ্ছে।




