প্রেস বিজ্ঞপ্তি: গাজীপূর মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে সদর থানা কর্তৃক চোলাই মদ তৈরীর কারখানার সন্ধান ও বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার ও মদ তৈরীর সরঞ্জামসহ চোলাই বাংলা মদ তৈরীর ১২ পাহাড়ী উপজাতিকে গ্রেফতার করেছে। আজ সোমবার ২২ আগস্ট সকাল ৯ টায় জিএমপি’র সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরার মধ্যপাড়া এলাকা হতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, লক্ষিপুরাধীন মধ্যপাড়ার জনৈক তৌহিদ উদ্দীনের বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযানে উক্ত ৬ তলা বিল্ডিংয়ের ৫ম তলার ৪ টি ইউনিটের প্রতিটি কক্ষ থেকে চোলাই মদ তৈরির কাঁচামাল, সরঞ্জাম ও রাসায়নিক উপকরণসহ আনুমানিক ৮০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়।এ সময় বিক্রির জন্য প্রস্তুতকৃত ৩০ লিটার চোলাই মদসহ মদ তৈরি ও ব্যবসার সাথে যুক্ত ধনমনি চাকমা, পিতাঃ জ্ঞ্যানজ্যোতি চাকমা,সাং-বেটা, কিষোরা, বাঘাইছড়ী,রাঙ্গামাটি, রুনা চাকমা, স্বামী- ধনমনি চাকমা, সাং-নোয়াপাড়া গুচ্ছগ্রাম, বাঘাইছড়ী, রাঙ্গামাটি পহেল চাকমা, পিতাঃ দুলাল কান্তি চাকমা,সাং-কোতর কাইয়া,থানা- বরকল, রাঙ্গামাটি মংসান মারমা, পিতা- মম মারমা, সাং-মারমা পাড়া,বেতছড়ী,খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি রাতুল মিয়া, পিতা- মোঃ হোসেন, সাং- হাতিয়া, নোয়াখালী অনিল চাকমা, পিতা-হেমারঞ্জন চাকমা , সাং- দাঁতকুপ্যা, মহালছড়ী, খাগড়াছড়ি রিতন চাকমা, পিতা- মংল কিশোর চাকমা, সাং-বেতাগি ছড়া, বাঘাইছড়ী,রাঙ্গামাটি, বিবরন চাকমা, পিতা- অমরবিকা চাকমা, সাং- ফলাদর পাড়া, পানপছড়ি, খাগড়াছড়ি, এপোলো চাকমা, পিতা- গুনপবাহন চাকমা, সাং- দীঘিনালা, খাগড়াছড়ি, লোচন চাকমা, পিতা- লক্ষ্মীময় চাকমা, সাং- গুলছড়ী, দীঘিনালা, খাগড়াছড়ি, নার্সি চাকমা, পিতা- আকিহিতো চাকমা, সাং- তারাবুনিয়া, দীঘিনালা, খাগড়াছড়ি,স্মৃতিময় চাকমা, পিতা- মনোরঞ্জন চাকমা, সাং-বগাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও চোলাইমদ তৈরির কাজে ব্যবহৃত পাতিল ও রাসায়নিক মুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, পলাতক আসামী মেরিট চাকমা, পিতা- অজ্ঞাত,সাং- দিঘীনালা, খাগড়াছড়ি ও মল্লিকা দেবী, স্বামী- মেরিট চাকমা, সাং- দিঘীনালা, খাগড়াছড়ি চোলাইমদ তৈরী ও ব্যবসা পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসছে। এ সংক্রান্তে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 255




