প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন নরসিংদী ঘোড়াশালে অবস্থিত ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)-এ প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্সট্রুমেন্টেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি আজ রবিবার ২১ আগস্ট টিআইসিআই অডিটোরিয়ামে সমাপ্ত হয়েছে।
বাংলাদেশকে প্রযুক্তিক্ষেত্রে একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে টিআইসিআই নিয়মিতভাবে বিসিআইসির নিজস্ব কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিতভাবে ট্রেনিং দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের ২২, ২৩ ও ২৪তম ব্যাচের ৪০ জন শিক্ষার্থী ২৯ জুলাই ২০২২ থেকে আজ ২১ আগস্ট পর্যন্ত তিন সপ্তাহব্যাপী ট্রেনিং-এ অংশগ্রহণ করে।
May be an image of 4 people, people standing and indoor
এই ট্রেনিংয়ের শিক্ষার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন ব্যবহারিক দিক, যেমন, পাওয়ার সিস্টেম ক্যালকুলেশন, ইন্ডাস্ট্রিয়াল সেফটি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ইলেকট্রিক্যাল সেইফটি, সুইচিং এন্ড প্রোটেক্টিভ ডিভাইস, ট্রান্সফরমার, ইলেক্ট্রিক্যাল মোটর, ট্রান্সমিটার, কন্ট্রোল সিস্টেম, বেয়ারিং, টারবাইন, মেশিন এলাইনমেন্ট, বয়লার এন্ড স্টিম সিস্টেম, পাওয়ার প্ল্যান্ট অপারেশন প্রসিডিওর-সহ ইন্সট্রুমেন্টেশনের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইসিআই-এর নির্বাহী পরিচালক ও ঘোড়াশাল পলাশ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মহিউদ্দিন। টিআইসিআই-এর নির্বাহী প্রকৌশলী এহসানুল হক রাজুর সঞ্চালনায় ও ইলেক্ট্রিক্যাল বিভাগের চেয়ারম্যান মো. আরিফ হোসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না ও প্রভাষক সৌমেন দত্ত।
উক্ত প্রশিক্ষণের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে শিক্ষার্থী রাকিবুল হাসান, মো. আলিমুদ্দিন ও উচ্ছ্বাস দেবনাথ। সবশেষে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।