প্রেস বিজ্ঞপ্তি: বিএসটিআই চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স মিষ্টি মেলাকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার ১৭ আগস্ট সকালে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী পাউরুটি, বিস্কুট, কেক, দধি পণ্যের লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণ করার অপরাধে মেসার্স মিষ্টি মেলা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।
জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোছাইন মুহাম্মদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
Post Views: 306




