নিজস্ব প্রতিবেদকঃ শুধু চিনির দাম বাড়ানোর প্রস্তাবেই পাইকারি ও খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। চিনি সিন্ডিকেটের কুটকৌশলে চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি পাঁচ থেকে আট টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ে সম্প্রতি চিনির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে চিনি পরিশোধনকারীদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। সরকারের পক্ষ থেকে এখনও চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত বা এ ধরনের কোনো ঘোষণা আসেনি। তারপরও খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম পাঁচ টাকা বেড়ে খোলা চিনি ৯০ টাকা ও প্যাকেটজাত চিনি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। যদিও সরকারিভাবে উৎপাদিত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিনির দাম বাড়ানো হয়নি, তা বিক্রি হচ্ছে আগের দামেই।
Post Views: 259




