প্রেস বিজ্ঞপ্তিঃ”চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ও ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে এবং টিকেট কালোবাজারি বন্ধেসহ ছাঁদে ভ্রমণ বন্ধে এবং ট্রেন ভ্রমণ ও রেললাইন পারাপারে সতর্ক হওয়ার বিষয়ে জনসচেতনতামুলক বিট পুলিশিং কার্যক্রম আজ শুক্রবার ১২ আগস্ট সকালে লাকসাম রেলওয়ে স্টেশন ও চাঁদপুর রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়।
রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় লাকসাম রেলওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে লাকসাম রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে/ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে/ টিকেট কালোবাজারি প্রতিরোধ/ছাঁদে ভ্রমণ বন্ধে এবং ট্রেন ভ্রমণ ও রেললাইন পারাপারে সতর্ক হওয়ার বিষয়ে জনসচেতনতামুলক বিট পুলিশিং জনসচেতনতামুলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টেশনের আশে পার্শ্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ,রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় দোকানদার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্টেশনে আগত ট্রেনের জন্যে অপেক্ষমান সম্মানিত যাত্রীগন উপস্থিত ছিলেন।
রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, অসংগতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাঁদে, বাপারে ও ইঞ্জিনে আরোহন না করতে, টিকেট কালোবাজারিদের থেকে টিকেট ক্রয় না করতে, নিজের আশেপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করলে রেলওয়ে পুলিশকে অবহিত করতে, টিকেট কালোবাজারিদের ধরিয়ে দিতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারিকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করতে, এবং রেললাইন পারাপারের সময় মোবাইলে আলাপ না করতে ও রেললাইন পারাপারের সময় কানে হেডফোন ব্যবহার না করতে, গেইট ব্যরিয়ার ফেলার পর রেললাইন পারাপার না হতে, সর্বোপরি রেললাইন পারাপারে সতর্ক হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।
একই সাথে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার এর সভাপতিত্বে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনে, এসআই(নিঃ)/আবু জাফর খান, চট্টগ্রাম রেলওয়ে থানার উদ্যোগে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে এর এসআই আরব আলী, ইনচার্জ, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাড়ীর সভাপতিত্বে কুমিল্লা রেলওয়ে স্টেশনে, এসআই নফিল উদ্দিন, ইনচার্জ, ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ীর সভাপতিত্বে ফেনী রেলওয়ে স্টেশনে এবং এসআই মোঃ আলী আকবর, আইসি, চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ীর সভাপতিত্বে চৌমুহনি রেলগেইট ও চৌমুহনী রেলওয়ে স্টেশনে, এসআই খোরশেদ আলম, ইনচার্জ, সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাড়ীর সভাপতিত্বে সীতাকুুন্ড রেলওয়ে স্টেশনে, এসআইসোহরাব হোসেন, ইনচার্জ, ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাড়ীর সভাপতিত্বে ফৌজদারহাট রেলওয়ে স্টেশনে,এসআই মোঃ জাহাংগীর, ইনচার্জ, ষোলশহর রেলওয়ে পুলিশ ফাড়ীর সভাপতিত্বে ষোলশহর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে/ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে/ টিকেট কালোবাজারি প্রতিরোধ/ছাঁদে ভ্রমণ বন্ধে এবং ট্রেন ভ্রমণ ও রেললাইন পারাপারে সতর্ক হওয়ার বিষয়ে জনসচেতনতামুলক বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।
Post Views: 325




