প্রেস বিজ্ঞপ্তি: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার ১১ আগস্ট সকালে অত্র ইউনিটের মাসিক আইন-শৃঙ্খলা সভা আইপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাসিক আইন-শৃঙ্খলা সভায় আলোচ্যসূচী অনুযায়ী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
সভায় সভাপতি মোঃ মাহাবুবর রহমান বলেন, দেশের অর্থনীতি উন্নয়নের সরাসরি সম্পৃক্ত হবার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রত্যেক সদস্য নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারেন। তিনি ইউনিটে কর্মরত সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য শিল্পাঞ্চল পুলিশ বিধিমালা, ২০১৭; শ্রম আইন, ২০০৬ সহ সংশ্লিষ্ট সকল বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অর্জন ও তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি শিল্প সংক্রান্ত মামলার তদন্ত কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন।
সভায় ডিআইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অভিভাবক অতিরিক্ত আইজিপি এর নেতৃত্বে এই ইউনিটের কার্যক্রমকে আরো বেগবান করার জন্য শিল্পাঞ্চল জোনের পুলিশ সুপারবৃন্দকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সভায় আইপি হেডকোয়ার্টার্সের ডিআইজি, অতিঃ ডিআইজি, পুলিশ সুপার, বিভিন্ন ইউনিটের পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে, স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও আসন্ন ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সার্বিক নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অতিরিক্ত আইজিপিসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।
Post Views: 277




