প্রেস বিজ্ঞপ্তি: নগরীর হালিশহরে ভালো পড়াশোনার লোভ দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণচেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হল – টাংগাইলের ঘাটাইল থানার ধলা মিয়ার মেয়ে সাদিয়া আক্তার রুনা (১৯) ও লক্ষ্মীপুরের কমলনগর থানার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ফরিদ (২৮)। গত শনিবার দুপুর আড়াইটায় হালিশহর থানাধীন ছোটপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে আজ রোববার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তত্য জানায়।
তিনি বলেন, গত ৩১ জুলাই টাংগাইল থেকে ভালো পড়াশোনার করার কথা বলে ভুক্তভোগীকে তার গ্রামের সাদিয়া আক্তার চট্টগ্রামে নিয়ে আসে। এরপর মো. ফরিদকে নিজের স্বামী পরিচয় দিয়ে তার কাছে ওই ছাত্রীকে রাখেন। পরবর্তীতে ভুক্তভোগী বাড়ি ফিরে যেতে চাইলে তাকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে ফরিদ। এ সময় ভুক্তভোগী বটি দিয়ে ধাওয়া করলে সে (ফরিদ) চলে যায়। এদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করে র্যাব। পরে ছোটপুল এলাকার একটি টিনশেডের ঘর থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়। তারা দু’জন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘরটি ভাড়া করেছিল। কিন্তু সেখান থেকে মানবপাচারের কাজ করত তারা। পরে অভাবগ্রস্থ নারী-শিশুদের কাজের লোভ দেখিয়ে পতিতাবৃত্তিতে নিয়োগ করত।