প্রেস বিজ্ঞপ্তি: আনোয়ারার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষক নাট্যশিল্পী ও সংস্কৃতিকর্মী প্রনব রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে আনোয়ারার চিহ্নিত ভূমিদস্যু কতৃক দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ করেছে ‘বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী’ চট্টগ্রাম জেলা শাখা। গতকাল ০৪ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মোমিন রোডস্হ ‘বিজয় ৭১’ হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাবেক সহ-সভাপতি বাদল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট পরিবেশ গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক এশিয়াটিক সোসাইটির গবেষক লেখক ও সাংবাদিক জামাল উদ্দিন, অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রাম জেলার সভাপতি সনজিদ আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য পীরজাদা মোহাম্মদ মোহররম হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা অজিত কুমার শীল।

স্বাগত বক্তব্য দেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার শিক্ষক প্রনব রঞ্জন চক্রবর্তী।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক প্রনব রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে আনোয়ারার চিহ্নিত ভূমিদস্যু কতৃক দায়েরকৃত মামলাগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

বক্তারা বলেন, ভূমিদস্যুরা প্রনব রঞ্জনের বাড়ি-ভিটা দখলে ব্যর্থ হয়ে তাঁকে নানাভাবে হয়রানি করে আসছে। ভূমিদস্যুদের এহেন কর্মকান্ডের প্রতি ঘৃণা ও তীব্র নিন্দা জানিয়েছেন, সমাবেশে আগত অতিথিরা ।

সংস্কৃতিকর্মী সায়েম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাপ্তাহিক চাটগাঁ পত্রিকার সহকারী সম্পাদক সাংবাদিক রোকন উদ্দিন আহমদ, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম জসিম উদ্দিন, ছড়াকার ও সাংবাদিক রফিক আহমেদ খান, সাংবাদিক রাজু চৌধুরী, ফটো সাংবাদিক সমীরণ পাল, প্রমূখ।