প্রেস বিজ্ঞপ্তি:  চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টন শেখ কামাল প্রতিকৃতিতে ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ০৫ আগস্ট সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে যোগদান করেন পুলিশ সুপার।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টন শেখ কামাল এঁর স্মৃতিচারণমূলক কথা বলতে গিয়ে সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন,  তাঁর এই ২৬ বছরের জীবনে তিনি যেসব কর্মক্ষেত্রে হাত দিয়েছেন সেগুলোতে তিনি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক পাশাপাশি তিনি একজন নিপুণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এর অধিকারী বাঙ্গালি ছিলেন। নব স্বাধীন বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে তিনি নেতৃত্বে দিয়েছেন সামনে থেকে। ছাত্র রাজনীতিতে কখনও পদপদবীর দাবি করেন নি। দেশের উন্নয়নের স্বার্থে তিনি কাজ করে গিয়েছেন নিঃস্বার্থ ভাবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।