পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত হোটেল ও রেস্তোরাঁ মালিকগণের সাথে আজ বুধবার ০৩ আগস্ট সকালে পরিচালক পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলরুবা আহমেদ, পরিচালক(উপসচিব), পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন রুবেল মাহমুদ, উপপরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।
আরো উপস্থিত ছিলেন মিহির লাল সরদার, উপপরিচালক, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় হোটেল ও রেস্তোরাঁর পরিবেশের ছাড়পত্র গ্রহণ প্রক্রিয়া, রেস্টুরেন্টে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রাদান করা হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণের সাথে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।বিজ্ঞপ্তি




