জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের খ্যাতিমান নেতা, সাবেক গণপরিষদের সদস্য, অবিভক্ত চট্টগ্রাম ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম আবু ছালেহ আজ বুধবার ৩ আগস্ট বিকাল ৪ টা ১০ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বাদে এশা নগরের কদম মোবারক মসজিদ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল ১১ টায় সাতকানিয়া হাই স্কুলের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তিনি তিন কন্যা সন্তান রেখে যান তার মধ্যে একজন ডাক্তার। তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহধন্য ছিলেন। ষাটের দশকের ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। সত্তরের নির্বাচনে সাতকানিয়া-কুতুবদিয়া-চকরিয়া (এন ই ১৬০) উপজেলা এম এন এ নির্বাচিত হন। তিনি অভিবক্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় মুক্তিবাহিনীর অধিনায়ক ছিলেন।
মুক্তিযুদ্ধে তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু হত্যার পর, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। দক্ষিণজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেন। তিনি অসংখ্য নেতাকর্মী তৈরীর কারিগর ছিলেন । তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গতবছরের মরহুমের সহধর্মিনী ইন্তেকাল করেন। নীতি-নৈতিকতা বঙ্গবন্ধুর আদর্শের একজন নির্মোহ, ত্যাগী নেতা ছিলেন। ঘাত-প্রতিঘাত পেরিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের পতাকাকে উড্ডীন করে রেখেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমূখ।
তৎক্ষণাৎ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মরহুমের ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করেন এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন মনছুর, প্রদীপ দাশ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের সুজন, মানব সম্পদ সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন, মোঃ ফারুক, জাহেদুর রহমান সোহেল প্রমূখ।বিজ্ঞপ্তি




