প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান স্মৃতি গণপাঠাগার-এর উদ্যোগে এবং সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন ‘আমরা করবো জয়’-এর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে “মুজিব-ইন্দিরা স্মৃতি প্রণোদনা” অনুদান প্রদান করা হবে।
আগামী ১২ আগস্ট, শুক্রবার, দুপুর ১২টায়, চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ আয়োজনে একক কবিতা আবৃত্তিতে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবৃত্তিশিল্পী ও গবেষক ডালিয়া বসু সাহা।
চেক গ্রহণ করতে আগ্রহী সংগঠনগুলির কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন পাঠানোর ঠিকানা : পোস্ট বক্স নং-৭৯৪, জিপিও, চট্টগ্রাম)।