ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা পুলিশের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ১ম বিভাগ দাবালীগ ২০২১-২২ এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনু্ষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৪টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ১ম বিভাগ দাবালীগ ২০২১-২২ এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম, সভাপতি, দাবা পরিষদ, যশোর জেলা ক্রীড়া সংস্থা।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রলয় কুমার জোয়ারদার। এসময় তিনি টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ সুপার বলেন, শুরুতেই টুর্ণামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ দেন। আজকের খেলায় কে চ্যাম্পিয়ন হল বা কে রানার্সআপ হলো সেটা বড় কথা না, আসল কথা হলো আমরা সকলেই টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছি।
তিনি বলেন, ফুটবল ফেডারেশনের পরেই কিন্তু দাবা, আর এই দাবা খেলার বিশেষত্ব হচ্ছে এটি অত্যন্ত জ্ঞানের খেলা। দাবা খেলতে হলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ মনোযোগী হতে হবে, আর যদি কেউ এটি মনোযোগ দিয়ে না খেলে তবে সে কখনই জয়ী বা সাফল্য অর্জন করতে পারবেনা।দাবা খেললে ব্রেন অত্যন্ত ক্লিয়ার হয়। সমাজ, রাষ্ট্র এবং সভ্যতা টিকে থাকবে তখনই যখন আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন।বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল আর এটি বাস্তবায়নের মূল কারণ হচ্ছে দেশের নিরাপত্তা জোরদার। বাংলাদেশ পুলিশ তথা যশোর জেলা পুলিশের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সমাজ থেকে মাদক নিমূল করা, আর এই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।
তবে সমাজ থেকে মাদক চিরতরে নিমূল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

পরিশেষে তিনি দাবার সাথে জড়িত সকলকে আবারও আন্তরিকঅভিনন্দনএবং টুর্ণামেন্ট আয়োজক কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইয়াকুব কবির, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, মাসুদুর রহমান মল্লিক দিপু, যুগ্ন সম্পাদক, বাংলাদেশ দাবা ফেডারেশন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্)যশোর, মোহাম্মদ বেলাল হোসাইন,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেলসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
Post Views: 322




