কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা এবং তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

বক্তারা বলেন, বিএনপির আদর্শ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রতীক হিসেবেও উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।