নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাক ও মোটর সাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতরা ২ জনই মোটর সাইকেল আরোহী বলে জানা যায়। আজ মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মনির হোসেনের ছেলে ফিরোজ আহমদ তৌহিদ (২০) ও এলাকার সাহার পাড়ার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মহিউদ্দিন (২৫)।

জানা গেছে, চট্টগ্রাম শহরমুখী মোটর সাইকেল ও বিপরীত মুখী মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল চালক ফিরোজ আহমদ তৌহিদ ঘটনাস্থলে প্রাণ হারায়। গুরুতর আহত মহিউদ্দিনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১জনকে এখানে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।

দূর্ঘটনার সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ১জনের মরদেহ উদ্ধার করে। অপর জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। দূর্ঘটনা কবলিত মিনিট্রাক ও মোটর সাইকেল হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়। তবে মিনিট্রাক চালক ও সহকারী পালায় বলে জানা গেছে।