নুরুল ইসলাম: লোহাগাড়ায় ১৯দিনব্যাপী ৫৬তম মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৭ম দিবস ৩১ আগষ্ট সোমবার উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমনে তোলাবায়ে সাবেক্বীনের সভাপতি আলহাজ্ব মাওলানা মমতাজুর রহমান।

চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে অজু, জামাআতে নামাজ ও সূরা আসরের তাফসীরসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আলেম-ওলামায়ে কেরাম আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা জমির উদ্দিন ‘অজুর ফরজ, সুন্নত ও মুস্তাহাবসমূহের বর্ণনা’ বিষয়ে বলেন, অজু পবিত্রতা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। অজুর ফরজ, সুন্নত ও মুস্তাহাব যথাযথভাবে পালন করলে ইবাদতের সৌন্দর্য ও পূর্ণতা বৃদ্ধি পায়।

তাই অজুর সঠিক নিয়ম জানা ও মেনে চলা জরুরি বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু তৈয়ব ‘জামাআতের সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে বলেন, জামাআতের সঙ্গে নামাজ আদায় মুসলিম উম্মাহর ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে। মসজিদমুখী হয়ে নিয়মিত জামাআতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে হবে।

আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন ‘সূরা আসরের তাফসীর ও শিক্ষা’ বিষয়ে বলেন, সূরা আসর মানবজীবনের সময়ের গুরুত্ব ও সফলতার পথ নির্দেশ করে। ঈমান, সৎকর্ম, সত্যের উপদেশ ও ধৈর্যের চর্চাই মানুষকে ক্ষতি থেকে রক্ষা করে সফলতার পথে নিয়ে যায়। আলহাজ্ব মাওলানা মোশারফ হোছাইন বলেন, মানুষের জীবনে সময় অত্যন্ত মূল্যবান। সূরা আসরের শিক্ষা অনুসরণ করে ঈমান ও নেক আমলের পাশাপাশি সত্য ও ধৈর্যের পথে একে অন্যকে উৎসাহিত করতে হবে। তাহলেই দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন সম্ভব।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, শাহজাদা তৈয়বুল হক বেদার, ছৈয়দ উদ্দিন, আহমদুল কবিরসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ ও হাফেজ মুহাম্মদ তাহসিনুর রহমান। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন আজিজ উদ্দিন ছিদ্দিকী ও তানবিরুল হক তাহসিন।