ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ১ম বিভাগ দাবালীগ ২০২১-২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। আজ সোমবার (১৩ জুন) সকাল ১০ টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ১ম বিভাগ দাবালীগ ২০২১-২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রলয় কুমার জোয়ারদার সরকারি জরুরী কাজে অন্যত্র থাকায় তার অনুমতিক্রমে জেলা পুলিশের পক্ষ হতে অনুষ্ঠানে উপস্থিত থেকে টুনামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমাদের বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নির্দেশনায় পুলিশের প্রতিটা ইউনিট বিভিন্ন সময়ে খেলাধুলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের যশোর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার এর নির্দেশনায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টুনার্মেন্টের আয়োজন করে থাকি এবং একই সাথে অন্যদের আয়োজনেও সার্বিক সহযোগিতা করে থাকি।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পুলিশ সুপার সরকারি জরুরী কাজে ব্যস্ত থাকায় অত্র অনুষ্ঠানে যোগদান করতে পারেননি। দাবা একটি চমৎকার বুদ্ধিমত্তার খেলা, আর এই খেলাটির ভেন্যু আমাদের পুলিশ লাইন্সে হওয়ায় আমরা অত্যন্ত সুভাগ্যবান।আমি আশা রাখবো টুনার্মেন্টে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী খেলোয়াড় সুলভ আচরণ করবেন। পরিশেষে তিনি এতো সুন্দর একটি টুনার্মেন্টের আয়োজন করাই জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শরিফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।