সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটিতে ফ্লাইট চলাচল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ঢাকা-দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে এবং আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজযোগে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।

এদিকে, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে একটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ রুটে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়টি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর চূড়ান্ত করা হবে। যেসব যাত্রীর রিয়াদের টিকিট রয়েছে, তারা চাইলে বিমানের নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগ করে আসনপ্রাপ্যতা ও টিকিট পরিবর্তনের শর্ত সাপেক্ষে দাম্মাম হয়ে যাওয়ার বিকল্প সুযোগ নিতে পারবেন।

জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট যাবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে এবং গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিভিন্ন রুটে ফ্লাইট পুনরায় চালু ও সংখ্যা বাড়ানোর ফলে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য, আসনপ্রাপ্যতা ও টিকিট পরিবর্তনের বিষয়ে জানার জন্য যাত্রীদের সংস্থার নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।