সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রের প্রসেসিং প্লান্ট লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করা হলে এর ধ্বংসাবশেষ সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ির ওপর পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় দুই প্রবাসী কর্মী নিহত হন।

সৌদি মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, শায়বাহ তেলক্ষেত্রের ঘটনায় প্রাণ হারানো দুজন যথাক্রমে ফিলিপাইন ও নেপালের নাগরিক। এতে আহত অন্য দুই কর্মীর একজন পাকিস্তানের এবং অপরজন ভারতের নাগরিক। হামলায় একটি গাড়িতে আগুন লাগলেও তেলক্ষেত্রের মূল উৎপাদন ও প্রক্রিয়াকরণ কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে অবস্থিত বাদশা ফাহাদ বিমানবন্দরে বুধবার পৃথক এক হামলায় একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়ে বলেছে, আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি সামাজিক মাধ্যম এক্সে জানান, প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চল ও মদিনা অভিমুখী একাধিক ড্রোন আকাশে ধ্বংস করেছে। বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে জোট বাহিনী অন্তত ১১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে রয়টার্সের বরাতে জানা গেছে, ইয়েমেনের হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি জোটের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, তারা মদিনার দিকে কোনো ড্রোন ছোড়েননি এবং সৌদি আরবের বিরুদ্ধে এ ধরনের কোনো সামরিক অভিযানও পরিচালনা করেননি।