মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন হয়েছে। গত রবিবার মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১ম রাউন্ডের ১ম ম্যাচে মিরসরাই পৌরসভা একাদশ ৩-০ গোলে ১০ নং মিঠানালা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। ২য় ম্যাচে ১নং করেরহাট ইউনিয়ন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয় ত্রিপুরা।
২য় রাউন্ডে (৩য় ম্যাচে) মায়ানী ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে ৬ নং ইছাখালী ইউনিয়ন এবং ৪র্থ ম্যাচে ১১নং মঘাদিয়া ইউনিয়ন বনাম ১৪নং হাইতকান্দির মধ্যকার খেলা ড্র হওয়ায় ট্রাইবেকারে ৮-৭ গোলে হাইতকান্দি ইউনিয়ন পরিষদ একাদশ জয়লাভ করে।




