নিজস্ব প্রতিবেদক: হজরত শাহসুফি আমানত খানের (র.) দরগাহ জেয়ারত করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।
বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় তিনি দরগাহে আসেন।
শাহজাদা ফরিদ উদ্দিন মো. আলী খান ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
তিনি মাজার শরিফে নতুন গিলাপ দেন এবং দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা খাজা বেলায়েত উল্লাহ খান, আমান উদ্দিন আবদুল্লাহ, জিয়া উদ্দিন খান, খাদেমগণ।
শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজাদা ফরিদ উদ্দিন মো. আলী খান।
Post Views: 470



