পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই কিশোর ও তরুণ বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন কিশোর ও তরুণ আশ্রয় নেয়ার জন্য পলিথিন দিয়ে তৈরি একটি ঘরে ঢোকেন। দুর্ভাগ্যবশত, সেই ঘরটিতেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টির সময় তারা পলিথিনের ওই ঘরটিতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে বজ্রপাত আঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Post Views: 13




