পাবনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন এবং আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
Post Views: 9




