রাজধানী ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজার ভ্রমণ আরো সহজ করতে সোমবার থেকে নতুন করে চালু হচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’। বর্তমানে ট্রেনটি শুধু চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করলেও এখন থেকে এর যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সার্ভিস চালুর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা কোনো প্রকার ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যাতায়াতের সুবিধা পাবেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, নতুন ‘মহানগর এক্সপ্রেস’ ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল করার সময় অন্তত ১৪টি স্টেশনে থামবে। ট্রেনটি বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি করবে। তবে এই বর্ধিত রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটন এক্সপ্রেস’ নামে দুটি বিরতিহীন ট্রেন সার্ভিস চালু রয়েছে, যা কেবল চট্টগ্রাম ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশনে থামে।

নতুন সময়সূচি অনুযায়ী, ‘মহানগর এক্সপ্রেস’ প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং পরদিন সকাল ৬টায় কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে। ফিরতি পথে কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তবে প্রতি রোববার সাপ্তাহিক ছুটির দিন ট্রেনটি বন্ধ থাকবে।

ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে এবং আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬টিতে উন্নীত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সিটের ধরন ও রুট অনুযায়ী ভাড়া নির্ধারণ করেছে। এই রুটে সর্বনিম্ন ভাড়া (শোভন চেয়ার) ৬৮৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া (এসি ক্যাটাগরি) ১,৫৭০ টাকা। এছাড়া কক্সবাজার-চট্টগ্রাম অংশের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন এই সার্ভিস চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীদের যাতায়াত আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশ রেলওয়ে এই ‘মহানগর সার্ভিস’ চালু করছে। আগের মতোই ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটন এক্সপ্রেস’ এই রুটে নিয়মিত চলাচল করবে।