সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তাদের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ রেখেছে। এই সতর্কতামূলক পদক্ষেপের ফলে বর্তমানে ব্যাংক দুটির ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে পারছেন না। এর ফলে গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমে কোনো ধরনের সেবা নিতে পারছেন না এবং ব্যাংক সংক্রান্ত কোনো তথ্যও জানতে পারছেন না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে সেখানে একটি নোটিশ দেখা যায়। নোটিশে উল্লেখ করা হয়েছে, তাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং এটি শীঘ্রই চালু হবে। এই অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে নোটিশটি দেখার পর একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা সম্ভব হয়নি।
Post Views: 8




