জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি চালানোর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে তিনি তার কার্যালয়ে অবস্থানকালে বিকট একটি শব্দ শুনতে পান। পরবর্তীতে নিচে পার্কিংয়ে গিয়ে তিনি দেখতে পান যে তার গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা অবস্থায় রয়েছে।

ঘটনাটি নিশ্চিত হওয়ার পর আসিফ আকবর তার কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ফুটেজে দেখা গেছে মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি নেমে বিশাল সেন্টারের পার্কিংয়ের দিকে যান। সেখানে তিনি আসিফের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত অটোরিকশায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে আসিফ আকবর জানান, ঘটনার সময় তিনি অফিসে সিসিটিভি মনিটরিং করছিলেন, তবে গুলির শব্দ সরাসরি শোনেননি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ থেকে ৫৪ মিনিটের মতো সময় ছিল। তিনি আরও জানান, সেসময় গাড়িতে কেউ ছিল না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। আসিফ বলেন, আমি কাউকে সন্দেহ করতে পারছি না। তবে যারা এই কাজ করেছে, তারা আমার অফিস আসা-যাওয়ার সময় সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত ছিল।