ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই দেশে অস্থিরতা তৈরি করে পরিস্থিতির সুযোগ নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে। পলাতক কোনো অপরাধী কিংবা কোনো অপশক্তির এমন কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরাও বিষয়টি শুনছি। তবে তাকে ফেরত পাওয়ার জন্য বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার বলে তিনি উল্লেখ করেন।

গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং শত শত নাগরিককে হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো ধরনের অস্থিতিশীল কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলে তিনি পুনরায় জোর দিয়ে বলেন।