নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এক বসত ঘরে ডাকাতির সংবাদ পাওয়া গেছে। সশস্ত্র ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেটসহ অন্ততঃ ১৮লাখ টাকার মালামাল লুট করেছে বলে সূত্র জানায়।

আজ সোমবার(১৭ আগষ্ট) ভোর ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তজুমুন্সী গ্যারেজ এলাকায় প্রয়াত মাষ্টার জসিম উদ্দিন এর ঘরে এ ডাকাতি হয়েছে।

জানা গেছে, ১৫জনের একদল ডাকাত তজুমুন্সী গ্যারেজ এলাকায় হানা দেয়। একপর্যায়ে জসিম উদ্দিনের ৪তলা বিশিষ্ট পাকা ভবনে নিচ তলায় জমির উদ্দিন ও হেলাল উদ্দিনের কক্ষে ডাকাতরা ঢুকে পড়ে কৌশলে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। পরে এভবনের ২য় তলায়ও ডাকাতরা ঢুকার চেষ্টা করে, কিন্তু ব্যার্থ হয়। ডাকাতরা স্থান ত্যাগ করার সময় ডাকাতির ব্যাপারে পুলিশকে না জানানোর হুমকি দেয়। এব্যাপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।