কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সড়কে টমটম উল্টে এক মুরগি ব্যবসায়ী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে দরবেশকাটা উচ্চবিদ্যালয়ের নিকট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোধারগুড়া এলাকার ইউসুপেরবর বাড়ির পুত্রবধূ এবং দীর্ঘদিন ধরে অসুস্থ আবু ছিদ্দিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি দরবেশকাটা বাজারে মুরগি বিক্রি করে টমটমযোগে বাড়ি ফিরছিলেন। পথে দরবেশকাটা উচ্চবিদ্যালয়ের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার ও এলাকাবাসী জানান, নিহত নারীর স্বামী আবু ছিদ্দিক দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের একমাত্র উপার্জনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। বিভিন্ন এলাকা থেকে মুরগি কিনে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করে সংসারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এলাকাবাসীর ভাষ্য, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসুস্থ স্বামী ও পরিবারের সদস্যদের ভবিষ্যৎ এখন গভীর সংকটে। তারা অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।