সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা দুর্গতদের তাৎক্ষণিক বরাদ্দ দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা শুরু থেকে বন্যাদুর্গতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। কৃষি মন্ত্রীর সঙ্গে সার্বিক ক্ষতির বিষয়ে আমি কথা বলেছি। তিনি শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের সার ও বীজ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করবেন।  এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমেও সব ধরনের সহায়তাও দেওয়া হবে।  সর্বোপরি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার। এ থেকেই বুঝা যায়, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার জনগণের পাশেই রয়েছে। 

আজ বুধবার(১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু একথা বলেন। 

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃনির্মাণে দ্রুত বরাদ্দের পাশাপাশি মেরামত করা হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। এ ছাড়াও বন্যাদুর্গতদের জন্য বরাদ্দের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।ইতোমধ্যে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তার পাশাপাশি নগদ টাকাও বিতরণ করা হয়েছে এবং শীঘ্রই ঢেউটিন প্রদান করা হবে। শুধু তাই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সর্বস্তরের লোকদের ধাপে ধাপে সব ধরনের সহায়তা করা হবে । 

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন, জেলা বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য নাজমুল মোস্তফা আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো.আরিফুল ইসলাম সিদ্দিকী,  এসি ল্যান্ড সামশুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এর আগে দুপুর দুইটার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিকাল ৪টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বাসের হাটে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন। 