প্রেস বিজ্ঞপ্তি: সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ও ১৪১ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার(০১ মে)বিকালে নগরীর মাঝিরঘাট মোড়ে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২১৪৮ চট্টগ্রাম জেলা শাখা ও পতেঙ্গা থানা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও শ্রমিক নেতা এম.নুরুল হুদা চৌধুরী।

শ্রমিক সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় নৌ – পরিবহন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক প্রতিনিধি নিয়ে আলাদা টাস্কফোর্স গঠনের দাবি জানান। শ্রমিকদের সুষ্ঠু কাজের পরিবেশ ও শ্রমিক হয়রানি বন্ধ করার জন্য মালিক পক্ষের প্রতি দাবি জানান।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাস্টার,চটগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক আকতার জামাল মাস্টার, ফেডারেশনের সহ সভাপতি আজগর হোসেন তালুকদার, রশিদ আহমেদ মাস্টার, সম্পাদক মন্ডলীর সদস্য সাজ্জাদ হোসেন জনি, মো: নাছির উদ্দীন চৌধুরী মাস্টার, মো: জয়নাল আবেদীন সুপারভাইজার, আলী আক্কাস, ইফতেখার হোসাইন, রাজু, মোহাম্মদ সেলিম, হেলাল, খলিলুর রহমান টিপু, মোহাম্মদ হাসান বাদশা, মো: নুরুল ইসলাম জনি, শাহাজাহান, সঞ্জিত দেব নাথ, জেলা কমিটির সাধারণ মো: আলাউদ্দিন, ইদ্রিছ, মো: আজমগীর, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মো: সেকান্দার, মো: নেজাম, মো: রায়হান, মো: বাদশা, মো: ইরফান প্রমুখ।