নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে মনসারটেক এলাকায় আজ শুক্রবার(২৯ মে) সকাল ৯ টা ৫০ মিনিটে বেপরোয়া মারছা পরিবনের একটি যাত্রীবাহী বাস বান্দবান মুখী একটি কারকে সজোড়ে ধাক্কা দিলে একই পারিবারের পাঁচ সদস্য গুরত্বর আহত হয়।
আহতরা হলেন- আবুল কালাম আজাদ বয়স(৫৪)তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, অন্বেষা(২২) ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্সের শেষ বছর ছাত্রী, নাফিসা অরিনা (১৮) নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রী, আনিকা তাবাসুম(১৬) ও ৫ আনারুল আজিম বয়স(১৩)। আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে পরিবারের সদস্যরা এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঈদের ছুটিতে বান্দরবানের ক্যাও কারা ডং পর্বত দেখার জন্য ঈদের ছুটিতে উপলক্ষে পারিবারিক ভ্রমণে বেড়াতে যাচ্ছিল। নগরের লালখান বাজার বাসা থেকে সকাল ৯ টায় গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার ৪৫ মিনিটের মাথায় মনসারটেক অতিক্রম করার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা মারছা পরিবহনের দ্রুতগামী একটি বাস সড়কের বাম পাশ ঘেঁষে সিএনজি ট্যাক্সিকে ওভারটেক করে তাদের গাড়িটিকে চাপাদেয়। দুর্ঘটনায় গাড়িটির ডানদিক সম্পূর্ণরূপে ডেমেজ হয়ে যায়। গাড়িটি মাত্র দশ দিন আগে কেনা হয়েছে।
বান্দরবান-কক্সবাজার সড়কে বেপরোয়া গতির মারছা পরিবহনের গাড়িগুলো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।তাদের গাড়ীর চালকরা সম্পূন্ন অদক্ষ ও আনাড়ী। এছাড়াও গাড়ী চালকদের অনেকের ড্রাইভিং লাইসেন্স ও নেই। প্রশাসনের কেউ দেখার গরজও মনে করে না কারো কোন টনক নড়ছে না ।




