বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সংরক্ষিত বনের ভেতরে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে ডুবে সামশুল ইসলাম (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে খুটাখালী ইউনিয়নের কালাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সামশুল ইসলাম স্থানীয় সেগুন বাগিছা ৬ নম্বর ওয়ার্ডের মৃত অলি আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খুটাখালী বন বিটের অধীন কালাপাড়ার সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় ভুট্রোর নেতৃত্বে এই চক্র বালু উত্তোলন করে ডুলাহাজারা এলাকায় পাচার করত।

ঘটনার দিন বিকেলে সামশুল ইসলাম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ বালুর স্তর ধসে গিয়ে গভীর চোরাবালির গর্ত তৈরি হয়। মুহূর্তের মধ্যেই তিনি তলিয়ে যান। পরে সহকর্মী ও স্থানীয়রা উদ্ধার করে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশেষ সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে যেতে লক্ষ টাকা খরচ করে সাংবাদিক ও প্রশাসনকে ম্যানেজ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া ভুট্রোর নেতৃত্বে বিগত সরকারের সময়েও একইভাবে এই সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করত বলে স্থানীয়দের দাবি।

পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে শ্রমিকদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।