নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বেসরকারী মাদ্রাসার আবাসিক কক্ষ হতে পুলিশ উদ্ধার করেছে ৩২ বছরের শিব্বির আহমদ ওরফে হাসান নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ। ১৩ এপ্রিল সোমবার সকালে উপজেলা সদরের আলুরঘাট রোড এলাকায় তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ্ মাদ্রাসার আবাসিক কক্ষ হতে এ শিক্ষকের ঝুলন্ত মহদেহ উদ্ধার করা হয়।

তাঁর মৃত্যুর কারন তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা, তিনি ঝুলে আত্মহত্যা করেছেন। এ শিক্ষক অন্ততঃ ৪মাস থেকে অত্র মাদ্রাসার শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এ মাদ্রাসার আবাসিক কক্ষে থাকতেন তার ২য় স্ত্রীকে নিয়ে। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বরউড়ি ইউনিয়নের কদুপুর এলাকার বাসিন্দা।

সূত্রমতে, প্রতিদিনের ন্যায় স্ত্রী শিরিন আক্তারসহ রবিবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে জেগে উঠে স্ত্রী দেখতে পান তার স্বামীর পাশের কক্ষে বাথরুমের পাশে গামছা পেছানু ঝুলন্ত অবস্থায়। তাৎক্ষনিকভাবে পাশর্^বর্তীর লোকজনকে জানানো হয় বিষয়টি। সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ও লোহাগাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ।

জানা গেছে, এ শিক্ষক মাদ্রাসা ফান্ডের অন্ততঃ ৭০হাজার টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষক স্বীকার করেছেন অনলাইনে জুয়া খেলতে গিয়ে তিনি এ টাকা হারান। স্ত্রীও বলেছেন তার স্বামী অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। মাদ্রাসার টাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টাকা ফিরে পেতে তার উপর চাপ প্রয়োগ করেন। এতে উক্ত শিক্ষক টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মানসিক অশান্তিতে ছিলেন।