দি ক্রাইম ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে বন্য হাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৬০) প্রকাশ মাস্টার নামে একজন নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাত আটটার দিকে চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি একই ইউনিয়নের চিৎমরম বড়পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানিয়েছেন চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

ইউপি চেয়ারম্যান জানান, রবিবার (১২ এপ্রিল) রাত প্রায় আটটার সময় চাকুয়া পাড়া এলাকায় বন্য হাতির মুখোমুখি হলে হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।